সর্বশেষ

Monday, April 27, 2026

শিবগ
ঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার পক্ষথেকে বেতগাড়ী মীর শাহ আলমে বালিকা উচ্চ বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন প্রদান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "প্রগতি কল্যাণ সংস্থা"। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কিশোরীদের পিরিয়ডকালীন সুরক্ষা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আটমুল ইউনিয়নের বেতগাড়ী মীর শাহ আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের হাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় তিনি বলেন, "দেশে এখনও মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সময়ে স্যানিটারি প্যাড ব্যবহার করেন। বাকিরা অস্বাস্থ্যকর পদ্ধতি ব্যবহার করায় নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। তাই এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।" তিনি আরও বলেন, "এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।" এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আলাউদ্দিন, প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য প্রভাষক মাহফুজার রহমান, মোহাম্মদ আলীসহ অন্যান্যরা। উল্লেখ্য, প্রগতি কল্যাণ সংস্থা আগামীতেও কিশোরীদের মাঝে নিরাপদ স্যানিটারি প্যাড বিতরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে।

Friday, December 26, 2025

শিবগঞ্জে শিক্ষা পরিবার বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

শিবগঞ্জে শিক্ষা পরিবার বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা পরিবার বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ১১টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল আলিয়ার হাট সিনিয়র ফাজিল মাদ্রাসা। কেন্দ্র সচিবের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন কিচক আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক আব্দুল হান্নান। তাঁর তত্ত্বাবধানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট সকল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষকগণ উপস্থিত থেকে সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। পরীক্ষার পরিবেশ ছিল শান্ত, মনোরম ও শিক্ষাবান্ধব। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ সুষ্ঠু আয়োজন ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য আয়োজক কর্তৃপক্ষের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী করে তুলবে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tuesday, December 16, 2025

কিচক আইডিয়াল একাডেমির শিক্ষার্থী সুবর্ণা মোস্তারির মেডিকেলে ভর্তির গৌরবময় সাফল্য

কিচক আইডিয়াল একাডেমির শিক্ষার্থী সুবর্ণা মোস্তারির মেডিকেলে ভর্তির গৌরবময় সাফল্য

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক আইডিয়াল একাডেমির মেধাবী শিক্ষার্থী সুবর্ণা মোস্তারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে এক অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছে। সে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় কিচক আইডিয়াল একাডেমি থেকে জিপিএ–৫ অর্জন করে এই গৌরবময় অর্জনের পথ সুগম করে। সুবর্ণা মোস্তারি পিতা আব্দুল মতিনের কন্যা। তাদের বাড়ি গ্রাম শোলাগাড়ী, পোস্ট কিচক, উপজেলা শিবগঞ্জ, জেলা বগুড়া। মেডিকেলে ভর্তির সুযোগের খবর পেয়ে সে আবেগে আনন্দে কেঁদে ওঠে। দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন যেন সেই মুহূর্তে বাস্তবে রূপ নেয়। সুবর্ণা জানায়, ছোটবেলা থেকেই মানুষের কষ্ট তাকে নাড়া দিত। সে ভবিষ্যতে একজন মানবসেবক হিসেবে নিজেকে গড়ে তুলে অসহায় ও দরিদ্র মানুষের সেবায় জীবন উৎসর্গ করতে চায়। তার এই সাফল্যে কিচক আইডিয়াল একাডেমির শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী আনন্দিত ও গর্বিত। সুবর্ণা মোস্তারির এই অর্জন আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

Friday, December 5, 2025

এবিপিএল টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেন তাহেরুল ইসলাম !

এবিপিএল টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেন তাহেরুল ইসলাম !

বগুড়া প্রতিনিধি: যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে শিবগঞ্জে এবিপিএল টি-১০ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২৫ এর চ্যাম্পিয়ন মেহেদুল একাদশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান শাহ সুলতান বলখী রহ ফাযিল মাদ্রাসা মাঠে আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবিপিএল টি-১০ শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন আতিকুর একাদশ চিংগাশপুর বনাম মেহেদুল একাদশ। টসে জিতে মেহেদুল একাদশ পলাশবাড়ী বোলিং এর সিদ্ধান্ত নেয়। অপরদিকে আতিকুর একাদশ ১০ ওভারে ৬৭ রান করেন।অপরদিকে ৬৮ রানের টার্গেট নেমে ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মেহেদুল একাদশ পলাশবাড়ী। অনুষ্ঠানে খাইরুল ইসলাম খাজার সভাপতিত্বে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গড়মহাস্থানের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহিনুর ইসলাম শাহিন, সাবেক ইউপি সদস্য আছালত জামান, ডাঃ আব্দুর সবুর,মোক্তার হোসেন, মুনসুর রহমান আকাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম সৈকত। খেলা পরিচালনা করেন,আল আমিন রহমান, জাকারিয়া ইসলাম, খায়রুল ইসলাম পলাশ, আব্দুস সোবহান,হাসান আলী প্রমুখ। চ্যাম্পিয়ন দলকে একটি খাসি ও রানারআপ দলকে রাজহাঁস পুরুষ্কার হিসেব দেওয়া হয়েছে।

Friday, September 12, 2025

শিবগঞ্জের ফেনীগ্রামে ঈদে মিলাদুন নবী পালিত

শিবগঞ্জের ফেনীগ্রামে ঈদে মিলাদুন নবী পালিত

শিবগঞ্জ প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ফেনীগ্রামে পবিত্র ঈদে মিলাদুন নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব ফেনীগ্রাম যুব সমাজের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মোঃ মামুনুর রশীদ (সাবেক শিক্ষক, কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসা), মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস (সুপার, কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসা) ও মাওলানা মোঃ শাহ সুলতান। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মোঃ হাফিজার রহমান মন্ডল (সাবেক শিক্ষক, ফেনীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়), মাওলানা মোঃ মাশকুরুল আলম, মোঃ তছলিম উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোঃ কোরবান আলী (মুরিদ, রাম শহর দরবার শরিফ)। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তোবারক বিতরণ করা হয়।

Sunday, September 7, 2025

“শিক্ষার্থীর কণ্ঠস্বর: বাল্যবিবাহ ও আত্মহত্যামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার”

“শিক্ষার্থীর কণ্ঠস্বর: বাল্যবিবাহ ও আত্মহত্যামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার”

শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক  শিক্ষার্থী  সমাবেশ 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থার আয়োজনে  বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

 রবিবার দুপুর ১২ টায় সিহালি উচ্চ বিদ্যালয়ে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।  প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন   শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।  প্রগতি কল্যাণ সংস্থার সদস্য প্রভাষক মাহফুজুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, পিরব ইউনিয়নের  প্যানেল চেয়ারম্যান ইনছান আলী, অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উথলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সিহালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, প্রগতি কল্যাণ সংস্থার সদস্য মোহাম্মদ আলী,  রবিউল ইসলাম,  , মিজানুর রহমান, সাংবাদিক আব্দুর রহিম প্রমূখ। সমাবেশ প্রধান অতিথি  জিয়াউর রহমান বলেন বলেন বাল্যবিবাহ, যৌন হয়রানি, আত্মহত্যা  এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব ব্যাধি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের পারবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিতে হবে।

প্রধান আলোচক শাহীনুজ্জামান  বলেন খোজ নিলে দেখা যাবে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই হতাশা, মানসিক অশান্তি ও মানসিক অস্থিরতায় ভুগছে। তথ্যপ্রযুক্তির অপব্যবহারসহ সংগত নানা কারণে পূর্বের তুলনায় সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে এ অবস্থা যেন অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। প্রেমে ব্যর্থতাসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের মধ্যে এ ধরণের প্রবণতা বেড়েই চলেছে। এটি প্রতিরোধে শিক্ষক,  অভিভাবক সবাই এগিয়ে এসে সামজিক আন্দোলন গড়ে তুলহে। অন্যান্য

বক্তরা বলেন ছাত্র-ছাত্রীদের সড়কে চলাচলের সময় অবশ্যই ট্রাফিক আইন মানতে হবে। প্রত্যেকটি স্কুল-কলেজের শিক্ষার্থীকে ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে। নিজের জীবন রক্ষা করতে নিজেকেই সচেতন হতে হবে। সবাইকে নিয়ম মেনে পথ চলতে হবে। যত্রতত্র সড়ক পার হওয়া যাবে না। জেব্রা ক্রসিং ব্যবহার করে সড়ক পার হতে হবে। এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকি থাকে। সমাবেশ শেষে  বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

Sunday, August 24, 2025

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য প্রগতি কল্যাণ সংস্থা সম্মানিত

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য প্রগতি কল্যাণ সংস্থা সম্মানিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শিবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে শহীদ হাফিজুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত-ই-জাহান এ সম্মাননা সনদ তুলে দেন। সংস্থার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এ সনদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএরটিসি, বিসিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, পল্লী ইউনিয়ন একাডেমীর ভারপ্রাপ্ত পরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, হারুনুর রশিদসহ অনেকে।

প্রগতি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান ও সদস্য প্রভাষক মাহফুজার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক কাউন্সিলর এসএম তাজুল ইসলাম, এসো দেশের কথা বলি সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ হাসান আরমান, মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ শিক্ষার্থী কল্যাণ সংস্থার সভাপতি প্রভাষক আশরাফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজসেবায় নিরলসভাবে কাজ করে যাওয়া মানুষ ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিলে অন্যরাও অনুপ্রাণিত হয়। দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে প্রগতি কল্যাণ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ সম্মাননা কেবল একটি সংগঠনের নয়, বরং সমাজ উন্নয়নে নিবেদিত প্রতিটি মানুষের জন্য প্রেরণা।

বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রগতি কল্যাণ সংস্থা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।