বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা পরিবার বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বৃত্তি পরীক্ষায় উপজেলার ১১টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল আলিয়ার হাট সিনিয়র ফাজিল মাদ্রাসা। কেন্দ্র সচিবের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন কিচক আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক আব্দুল হান্নান। তাঁর তত্ত্বাবধানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট সকল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষকগণ উপস্থিত থেকে সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন। পরীক্ষার পরিবেশ ছিল শান্ত, মনোরম ও শিক্ষাবান্ধব।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ সুষ্ঠু আয়োজন ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য আয়োজক কর্তৃপক্ষের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী করে তুলবে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Friday, December 26, 2025
Author: Abdul Halim
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: