Thursday, July 10, 2025

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু লাবিবের: শোকাহত কিচক ইউনিয়ন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বম্বুপাড়ায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পাইওনিয়ার কেজি স্কুলের শিশু শিক্ষার্থী লাবিব (৫)। নিহত লাবিব সৌদি প্রবাসী তৌহিদুল ইসলামের একমাত্র সন্তান।



প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে লাবিব স্কুলে যাওয়ার পথে সাদুরিয়া পুলিশ বক্স সংলগ্ন এলাকায় পৌঁছালে জয়পুরহাটগামী একটি বিআরটিসি বাসকে ওভারটেক করার সময় অপর একটি যাত্রীবাহী বাস লাবিবকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।


দুর্ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।


শিশু লাবিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম।


শোক প্রকাশ করে এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, লাবিব অত্যন্ত মেধাবী ও প্রাণবন্ত ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।


আল্লাহ সুবহানাহু তাআলা মাছুম এই শিশুটিকে জান্নাতুল ফেরদাউস দান করুন— আমীন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও ধৈর্য ধারণের শক্তি কামনা করছি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: