Sunday, July 20, 2025

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন মেহজাবিনের

 শিবগঞ্জ ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫-এ অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে কিচক আইডিয়াল একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী মেহজাবিন সিনহা। তার আঁকা চিত্রকর্মে ফুটে ওঠে সমাজ ও প্রকৃতির নিখুঁত ছাপ, যা উপস্থিত দর্শক ও বিচারকমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে।




মেহজাবিনের এই অর্জনে তার বিদ্যালয়ে বইছে আনন্দের বন্যা। শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা তাকে অভিনন্দন জানিয়ে গর্ব প্রকাশ করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “মেহজাবিনের সৃজনশীল প্রতিভা আমাদের গর্ব। ভবিষ্যতে সে আরও বড় পরিসরে সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।”


মেহজাবিন নিজেও এই সাফল্যে খুশি। সে জানায়, “অঙ্কন আমার ভালোবাসার জায়গা। আমি নিয়মিত চর্চা করি এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে চাই।”


এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শিল্পচর্চা ও মেধা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকেরা মন্তব্য করেন। এছাড়া এই আয়োজন নতুন প্রজন্মকে বইপড়ার প্রতি আগ্রহী করে তুলছে বলেও তারা জানান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: