Friday, June 13, 2025

শিবগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ঈদ পুনর্মিলনী ও উন্নয়ন আলোচনা

 


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণে শিবগঞ্জ উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।




শুক্রবার বিকেলে হযরত আলী ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ও সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক এম. এ. ইসলাম আরিফ।


এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শরিফুল ইসলাম ও আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, কার্যনির্বাহী সদস্য সিহাবুল ইসলাম সিহাব, বাবলু মিয়া, জুনায়েদ, শিমুল আহমেদ, মাসুদ রানা, নাজমুল ইসলাম, নাহিদ ইসলামসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।




অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা, চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজ উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, স্বেচ্ছাসেবীরা একসাথে কাজ করলে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে মানবিক সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।


সভায় অংশগ্রহণকারীরা একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে নিয়মিত এ ধরনের মতবিনিময় সভার আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: