Sunday, May 18, 2025

ঢাবিতে চান্স, এইচএসসিতে উপজেলার সেরা শিক্ষার্থী সাদুরিয়ার ফয়সাল

আব্দুল হালিম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে পুরো শিবগঞ্জ উপজেলার গর্ব হয়ে উঠেছে আটমুল ইউনিয়নের সাদুরিয়া গ্রামের ফয়সাল আহমেদ। তিনি সাদুরিয়া গ্রামের আবু হাসানের ছেলে।


২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর অর্জন করে ফয়সাল শিবগঞ্জ উপজেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২২ সালে কিচক আইডিয়াল একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় ১২২৬ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন তিনি।




ফয়সালের মেধার স্বাক্ষর শুধু এইচএসসিতে নয়, বরং উচ্চশিক্ষার দ্বারেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি মেধাতালিকায় স্থান পেয়ে চান্স পেয়েছেন, যা তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের প্রতিফলন।


এই অভূতপূর্ব অর্জনের জন্য ফয়সালকে উপজেলার বিভিন্ন ব্যক্তি, শিক্ষক, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


স্থানীয় শিক্ষানুরাগীরা বলছেন, “ফয়সালের এই অর্জন শুধু তার একার নয়, এটি গোটা এলাকাবাসীর জন্য গর্বের। সে যেন ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।”


ফয়সালের এই সাফল্য আবারও প্রমাণ করে দিয়েছে—সঠিক দিকনির্দেশনা, মনোযোগ ও অধ্যবসায় থাকলে মফস্বল থেকেও দেশের সেরা জায়গাগুলোতে স্থান করে নেওয়া সম্ভব।


আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: