শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক বাবু রতন রায়। তিনি বলেন, “১৯৭৫ সালের এই দিনে মতপ্রকাশের স্বাধীনতার ওপর যে অমানবিক আঘাত এসেছিল, তা গণতন্ত্র ও সংবাদপত্রের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়।”
অনুষ্ঠান পরিচালনা করেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম ডিউ।
সভায় আরও বক্তব্য রাখেন:
সাজু মিয়া, জেলা প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন
গোলজার রহমান, কোষাধ্যক্ষ, মহাস্থানগড় প্রেসক্লাব
আব্দুর রহিম, কোষাধ্যক্ষ, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব
আসাদুল্লাহ ও মিজানুর রহমান, সদস্য, অনলাইন প্রেসক্লাব
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম সৈকত (প্রচার সম্পাদক, মহাস্থানগড় প্রেসক্লাব), তৌহিদ মণ্ডল (শিবগঞ্জ প্রতিনিধি, এ ওয়ান টিভি), সোহেল রানা (প্রচার সম্পাদক, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব), কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম ও সোহানুর রহমান সিয়াম।
বক্তারা বলেন, “মতপ্রকাশের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা না হলে দেশজুড়ে সত্যের অপমৃত্যু ঘটবে। সাংবাদিকদের উপর যে কোনো অব্যাহত নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া সময়ের দাবি।”
আলোচনা সভা থেকে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও নৈতিকতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।


0 coment rios: