Thursday, July 3, 2025

শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে “প্রয়াস নিরন্তর”

 শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবার শাহিনুর ইসলাম পেলেন ঢেউটিন ও নগদ অর্থসহায়তা, যা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রেখেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের প্রয়াস নিরন্তর (আপন)”।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তাগুলো বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন,প্রয়াস নিরন্তর (আপন)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা,সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান মোকামতলা মডেল প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান,সাংবাদিক তৌহিদ মণ্ডল ও সিয়াম, প্রমুখ।

গত ১৮ মার্চ, শিবগঞ্জ পৌর এলাকার কলুমগাড়ী গ্রামের বাসিন্দা মোলেম উদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম-এর বাড়িতে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে তার ঘরবাড়ি, আসবাবপত্রসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

“আমাদের প্রয়াস নিরন্তর (আপন)” সংগঠনটি ঘটনার পরপরই শাহিনুরের পাশে দাঁড়ায় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় তার পুনর্বাসনের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার শাহিনুরের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: