শিবগঞ্জ (বগুড়া), ৯ জুলাই ২০২৫:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় আহত একটি পরিবারের পাঁচ সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ)।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সিটি ক্লিনিক প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই সহায়তা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা।
![]() |
| আর্থিক সহায়তা প্রদান করছেন সিডিএফ এর পরিচালক। |
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএফ’র সভাপতি আকবর আলী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের পরিচালক আব্দুল আলিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রভাষক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সদস্য আনছার আলী এবং প্রয়াস নিরন্তর সংস্থার সদস্য আসাদুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষকে পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরণের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।”
উল্লেখ্য, কিচক এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজন সদস্য গুরুতর আহত হন। বর্তমানে তারা বগুড়ার সিটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।

0 coment rios: