Wednesday, April 30, 2025

কিচকে মে দিবসে মোটর শ্রমিকের র‍্যালি

 শিবগঞ্জের কিচক বন্দর মোটর শ্রমিক ইউনিয়ন  বিশ্রামাগারের র‍্যালি: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অঙ্গীকার। 



মহান মে দিবস উদযাপন  উপলক্ষ্যে  বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দর মটর শ্রমিক ইউনিয়ন বিশ্রামাগার শাখার উদ্যোগে এক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে স্থানীয় শ্রমজীবী মানুষ তাদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হন।


পহেলা মে বৃহস্পতিবার সকাল ৮টায়  কিচক বন্দর মটর শ্রমিক বিশ্রামাগার শাখার সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে র‍্যালিটি শুরু হয়ে বন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন পেশার শ্রমিক, মটর শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অংশগ্রহণকারীরা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং অন্যান্য আইনসঙ্গত অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 


র‍্যালিতে অংশ গ্রহণ করেন  কিচক বন্দর মটর শ্রমিক বিশ্রামাগার শাখার সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মেহেদুল ইসলাম, সড়ক বিষয়ক সম্পাদক শাহিন, জাহিদ হাসান (শুভ) সদস্য আব্দুল কাদের, সেকেন্দার আলী, ওবায়দুর রহমান, রবিউল ইসলাম, সোহেল আহমেদ, আলামিন, শরিফুল, পিন্টু আহমেদ, হুমায়ুন কবির, মুশি চৌধুরী, জাকির হোসেন, নুর নবী রহমান, বাদশা মিয়াসহ শতাধিক শ্রমিক।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: