Thursday, July 24, 2025

শিবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কাঁঠাল, জাম, নিম ও বেলের চারা বিতরণ

 বগুড়ার শিবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ভেষজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় কাঁঠাল, জাম, নিম ও বেলের চারা সরবরাহ করা হয়, যা শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও বাড়ির আঙিনায় ফলদ/ঔষধি গাছ রোপণে উৎসাহিত করবে।


উপজেলা কৃষি অফিসের আয়োজনে আয়োজিত এ বিশেষ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হান্নান।

উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জিয়াউর রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গাছ লাগানোর বিকল্প নেই। আজকের শিক্ষার্থীদের মধ্যে যদি ছোটবেলা থেকেই বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যতে একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।”



কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হান্নান বলেন, “আমাদের লক্ষ্য শুধু চারা বিতরণ নয়, বরং শিক্ষার্থীদের মাধ্যমে বৃক্ষরোপণ আন্দোলনকে বেগবান করা। এ কর্মসূচি তাদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করবে।”


চারা বিতরণ শেষে শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়া হয় এবং গাছের যত্ন নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

এই উদ্যোগকে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে গ্রহণ করে এবং তারা প্রতিজ্ঞা করে নিজেদের হাতে পাওয়া চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: